১. গত বছরের দাখিলকৃত রিটার্নের ফটোকপি সঙ্গে রাখুন।
২. প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা তৈরি করুন।
৩. প্রয়োজনীয় কাগজগুলো ভালোভাবে পরীক্ষা করে নিশ্চিত হন তা নির্দিষ্ট সময়ের কি না।অর্থাৎ কাগজগুলো ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত সময়ের হতে হবে।
৪. রিটার্নের একটি ফটোকপি করুন এবং গত বছরের রিটার্ন দেখে খসড়া রিটার্ন তৈরি করুন।
৫. প্রতিটি কাগজের দুটি করে কপি করুন।
৬. স্বাক্ষর করার আগে কমপক্ষে দুবার চেক করুন।
৭. যাঁরা নিজে রিটার্ন পূরণ না করে অন্য কোন পেশাজীবি বা আয়কর আইনজীবির উপর নির্ভরশীল, তাঁরা সুপ্রশিক্ষিত , নির্ভরযোগ্য, দায়িত্বশীল ও বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কোনোমতেই খালি বা সাদা রিটার্নে স্বাক্ষর করবেন না।
৮. স্বাক্ষর করার আগে গত বছরের সম্পদগুলো যথাযথভাবে যাচাই করুন এবং এ বছরে নতুন কোনো সম্পদ থাকলে তা ভালোভাবে পরীক্ষা করুন।
৯. মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারা যেমন দেখা যাবে, তেমনি রিটার্নে আপনার সম্পদ ও আয়-ব্যয়ের সম্পূর্ণ চিত্র তুলে ধরতে হবে।
১০. স্বাক্ষর করার পর একটি সেট আপনার ট্যাক্স ফাইলে সংরক্ষণ করুন।
আহাম্মদ এন্ড ল' এসোসিয়েটস,
মীরপুর,ঢাকা।