(১)আজীবন ভোগাধিকার( Lifetime Usufruct): বাবা-মা, দাদা-দাদি বা স্বামী-স্ত্রী কাউকে সম্পত্তি দান বা হেবা করলেও দাতা তার জীবদ্দশায় উক্ত সম্পত্তিতে বসবাস ও তা ভোগ করার অধিকার সংরক্ষন করিতে পারিবেন।

(২)গ্রহীতার মৃত্যু হলে কি হবেঃ দাতার জিবদ্দশায় গ্রহীতার মৃত্যু হলেও দাতার সংরক্ষিত ভোগাধিকার বহাল থাকবে।পরবর্তীতে সম্পত্তি গ্রহীতার উত্তরাধিকারীদের নিকট হস্তান্তরিত হবে।

(৩)হেবা বা দানের শর্ত পরিবর্তন বা বাতিলঃ বিশেষ প্রয়োজন যেমনঃচিকিতসা, আর্থিক বা পারিবারিক জরুরী অবস্থায় -দাতা ও গ্রহীতার পারস্পরিক সম্মতিতে এবং নিবন্ধিত দলিলের মাধ্যমে এই অধিকার পরিবর্তন বা সংশোধন করা যাবে।

(৪) যাদের ক্ষেত্রে এই আইন প্রযোজযঃ এই বিধান সব ধর্মের নাগরিকের জন্য প্রযোজ্য হবে এবং প্রচলিত সাধারন দান বা মুসলিম আইনের হেবা ব্যবস্থাকে ক্ষুন্ন করবে না।